‎সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপির প্রার্থী কে শুভেচ্ছা জানাতে ২০ হাজার মানুষ উপস্থিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

‎মনিরুল ইসলাম।।

 

সিরাজগঞ্জ ৫ আসনের বেলকুচি এনায়েতপুর- চৌহালীর বিএনপির সমর্থিত প্রার্থী জনাব আমিরুল ইসলাম খান আলিম নমিনেশন পাওয়ায় তাকে রিসিভ করার জন্য সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সায়দাবাদ নামক স্থানে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে। সেখানে প্রায় বিশ হাজার মানুষের উপস্থিতি দেখা যায় । সেখানে সবাই মোটরসাইকেল বহর নিয়ে বিভিন্ন এলাকা এলাকা থেকে আগত হয় এবং প্রিয় নেতাকে শুভেচ্ছা  জানানোর জন্য দীর্ঘ  সময় ধরে অপেক্ষা করে। প্রায় দুপুর ১২:৩০ ঘটিকার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জ সয়দাবাদ মোড়ে আগমন করেন সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপির দলীয় প্রার্থী জনাব খান আলীম। আগমনের সাথে সাথেই সকল নেতৃবৃন্দ শ্লোগান দিয়ে এক উৎসব মুহুর্ত তৈরী হয়।

প্রিয় নেতার সাথে সবাই হাত মিলিয়ে কুশল বিনিময় করে এবং ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় শেষে সয়দাবাদ থেকে সবাই একত্রে এনায়েতপুরের উদ্দেশ্য রওনা হয়, সেখানে উপস্থিত হয়ে নির্বাচন উপলক্ষে ভাষণ দেয়ার পাশাপাশি  মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন। এবং বিএনপির প্রতিষ্ঠাতা  সাবেক রাষ্টপতি জিয়াউর রহমান কে ধন্যবাদ ও তারেক রহমান সহ বেগম খালেদা জিয়াকে কৃতজ্ঞতা জানান। ও এলাকাবাসীকেও ধন্যবাদ ও  অভিনন্দন জানান এবং পাশে থাকারও আহবান করেন।। পরিশেষে সবাই কে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার অনুরোধ করে। পরবর্তীতে সেখান থেকে প্রস্থান করে খাজা এনায়েতপুরী দরবার শরীফ জিয়ারত করে গ্রামের বাড়িতে  ফিরেন।