বেলকুচিতে ইউনিয়ন পর্যায় কর্মী সম্মেলন সভা করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫ মনিরুল ইসলাম।। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে অবস্থিত পেস্তক খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ০৮ই নভেম্বর বিকাল ৪ ঘটিকার সময় এই কর্মী সম্মেলন সভাটি অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং পীর সাহেব চরমোনাই মনোনীত সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হযরত মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নবী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সামাদ এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাহীদুল ইসলাম আমিন।এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম, সহ-সভাপতি এম. এম. আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, হাজী মুহাম্মাদ ফজলুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মুহাম্মাদ আব্দুর রহিম, এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দৌলতপুর ইউনিয়ন শাখা সভাপতি মুহাম্মাদ আব্দুল বারেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন— হাফেজ মোঃ খোকন হোসেন, সেক্টরটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর ইউনিয়ন শাখা।বক্তারা বলেন, দেশের চলমান অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। সেই সাথে সকল জন সাধারনের কাছে হাত পাখা মার্কায় ভোট নিয়ে বেলকুচি-চৌহালী বাসীর খেদমত করার সুযোগ চান।আলোচনা সভা শেষে উপস্থিত কর্মীদের মাঝে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়। SHARES সারা বাংলা বিষয়: