ভাঙ্গার কাউলীবেড়ায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

মোঃ রিপন শেখ ।।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুর বাজারে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ জনসমাবেশে বক্তারা ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি জনাব খন্দকার ইকবাল হোসেন (সেলিম),
সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী মোল্লা,
সিনিয়র যুগ্ম সম্পাদক  মোঃ ফজলে সোবহান শামীম,
যুগ্ম সম্পাদক জনাব মোঃ আলমগীর কবিরজ,
এবং ফরিদপুর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক জনাব মোঃ রবিউল হাসান রনি জোয়ার্দার।

সভাপতিত্ব করেন কাউলীবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন জোয়ার্দার,
এবং সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোঃ হেলাল মতুব্বর।

বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জনসমাবেশে ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শেষে প্রধান অতিথি উপস্থিত জনতার উদ্দেশ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান