ক্ষমতায় এসে নারীর নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি — সরদার সাখাওয়াত হোসেন বকুল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫ মো. হিমেল মিয়া।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ ই নভেম্বর রোজ সোমবার বিকেলে চরগোহালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জজ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য (নরসিংদী-৪ মনোহরদী-বেলাব), সিনিয়র সহ-সভাপতি নরসিংদী জেলা বিএনপি ও আহ্বায়ক মনোহরদী উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান সরকার দোলন, সদস্য সচিব মনোহরদী উপজেলা বিএনপি; মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মনোহরদী উপজেলা বিএনপি; সাবেক ভিপি গোলাম মোস্তফা; শুক্কুর আলী বিএসসি, সভাপতি কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি; শাখাওয়াত হোসেন গোলাপ, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি; মাসুদুর রহমান সোহাগ, সদস্য সচিব মনোহরদী উপজেলা যুবদল; শরিফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন যুবদল; শাহিনা নাসরিন, সভাপতি কৃষ্ণপুর ইউনিয়ন মহিলা দল; এবং শামসুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন মহিলা দল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন যুবদল। প্রধান অতিথির বক্তব্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে। সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, জুয়া, ইভটিজিং ও নারী নির্যাতন চিরতরে নির্মূল করা হবে। নারীদের স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, “নারী সমাজের অর্ধেক অংশ। তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা না গেলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বিএনপি এমন একটি সমাজ গড়তে চায়, যেখানে নারী সম্মানিত হবে এবং নিজের অবস্থানে আত্মনির্ভরশীলভাবে দাঁড়াতে পারবে।” অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: