ঢাকা কলেজ HRDS-এর নতুন নেতৃত্বে নবযাত্রা সভাপতি মুহাম্মদ ওমায়ের, সাধারণ সম্পাদক মারুফ রেজা। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫ রবিউল হাসান ।। মানবাধিক সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ ঢাকা কলেজের অন্যতম সক্রিয় সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (HRDS)-এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মুহাম্মদ ওমায়ের (২০-২১ শিক্ষাবর্ষ) সভাপতি এবং মারুফ রেজা মাসুম (২১-২২ শিক্ষাবর্ষ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ পর্যবেক্ষণের পর কমিটি প্রকাশ জানা যায়, গত ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কমিটি গঠনের উদ্দেশ্যে প্রথম ইন্টারভিউয়ের আয়োজন করে এইচআরএসএস (HRSS)-এর অধিভুক্ত HRDS। ইন্টারভিউ গ্রহণ ও সদস্যদের কার্যক্রম দীর্ঘ পর্যবেক্ষণের পর গতকাল রাত ১১:৪০ মিনিটে (১১ নভেম্বর, ২০২৫) এই কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নবগঠিত কমিটির স্লোগান হিসেবে রয়েছে – “Student rights are our commitment, we are fearless in protecting human rights!” নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা এসেছেন: ভাইস-প্রেসিডেন্ট: রবিউল হাসান (২০-২১) যুগ্ম সাধারণ সম্পাদক: ফখরুল ইসলাম তুহিন (২০-২১) কোষাধ্যক্ষ (Treasurer): ফয়সাল আহমেদ (২২-২৩) সাংগঠনিক সম্পাদক: নাহিদ সাওয়ান (২১-২২) অফিস ও ডকুমেন্টেশন সম্পাদক: সাজিদ আহমেদ (২৩-২৪) মিডিয়া, প্রচার ও প্রসারণ সম্পাদক: মুহাম্মদ আসিফ মুজতবা (২১-২২) আইনগত সহায়তা, তথ্য-অনুসন্ধান ও তদন্ত সম্পাদক: নাইমুর রহমান রিফাত (২০-২১) প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক: আবু সাঈদ (১৯-২০) এছাড়াও কমিটিতে আরও চারজন কার্যনির্বাহী সদস্য রয়েছেন। লক্ষ্য ও প্রত্যাশা নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ ওমায়ের জানান, “আমাদের মূল লক্ষ্য হবে ক্যাম্পাসে এবং সমাজের বৃহত্তর পরিসরে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি করা। আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নির্ভয়ে কাজ করে যাব।” সংগঠনটির সাধারণ সম্পাদক মারুফ রেজা মাসুম বলেন, “দীর্ঘ পর্যবেক্ষণ শেষে এই কমিটি গঠিত হলো। আমরা আশা করি, তরুণদের এই নতুন নেতৃত্ব ঢাকা কলেজের ইতিহাসে মানবাধিকার আন্দোলনের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।” ঢাকা কলেজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এই কমিটি কলেজের সুনাম অক্ষুণ্ণ রেখে মানবকল্যাণ ও অধিকার সুরক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করবে। SHARES সারা বাংলা বিষয়: