ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫ মোঃ রিপন শেখ ।। ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার আড়াদি চরকান্দা গ্রামে রেললাইনে কাটা পড়ে সাঈদ শেখ (১৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর)দিবাগত রাত ৯টার দিকে খুলনা থেকে ঢাকাগামী জাহানারা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ শেখ স্থানীয় ভ্যানচালক মিরাজ শেখের ছেলে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে কোনো এক সময় সাঈদ রেললাইনের পাশে গেলে চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এলাকাবাসী আরও জানান, সাঈদ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রেলের এসআই নূর সাফুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” SHARES সারা বাংলা বিষয়: