কেন্দুয়ায় ইসলামী সংস্কৃতি বিকাশে কিরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
কোহিনূর আলম।।
নেত্রকোণার কেন্দুয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ইসলামী সংস্কৃতি বিকাশে কিরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কিরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহন করেন ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, নেত্রকোনা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক খাইরুল কবির নিয়োগী, উপজেলা জামায়াতের আমির সাদেকুল ইসলাম , উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ ফারুকী, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেস বাঙালি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুধীজন ।
উল্লেখ্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আগামী ১৩ নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে । উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান । তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত জালাল মঞ্চে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করবেন ।