উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন আটপাড়া, নেত্রকোনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

নুর মোহাম্মদ খান ।।

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র আজ সকাল ১১টায় পরিদর্শন করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি  কর্মকর্তা তানজিলা সারমিন দৃষ্টি। উপজেলা নির্বাহী প্রকৌশলী আলমুতাসিম বিল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মমিন, এবং উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার  প্রভির সরকার।
নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের নির্দেশে পরিদর্শন দলটি ভবনের প্রথমতলা  থেকে তৃতীয় তলা পর্যন্ত প্রতিটি কক্ষ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের শতভাগ কাজ এখনো সম্পন্ন হয়নি, তবে এক মাসের মধ্যেই কাজ পুরোপুরি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানকে।
তিনি আরও বলেন, আগামী মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে, যদি বাকি কাজসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়।
স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নির্মিত এই মডেল মসজিদটি সম্পূর্ণ হলে এটি হবে আটপাড়া উপজেলার একটি ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু।