নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজের প্রচারণার কর্মপন্থা নিযে আলোচনা সভা অনুষ্ঠিত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫ পারভেস তালুকদার।। নাটোর গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি এস এম পারভেজ তালুকদার, ছবি দেয়া আছে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনী প্রচরাণায় কর্মপন্থা নির্ধারনে আলোচনা সভা হয়েছে নাটোরের গুরুদাসপুরে । আজ সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ধারাবারিষা স্কুল মাঠে আয়োজিত ওই নির্বাচনী প্রচারণার কর্মপন্থা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি প্রার্থী আব্দুল আজিজ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,প্রধান বক্তা নাটোর জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলুসহ দলীয় নেতৃবৃন্দ। সভায় দুপুর থেকে মাঠে কর্মী,সমর্থক ও জনসাধারণের উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয়। SHARES সারা বাংলা বিষয়: