ভাঙ্গায় ধানের শীষ বিজয় লক্ষ্য করে মহিলা দলের সমাবেশ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
মোঃ রিপন শেখ

ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভাঙ্গা পৌরসভার খন্দকার টাওয়ারে আয়োজিত এই সমাবেশে ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার দুই সহস্রাধিক নারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর–৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা আয়ুব মোল্লা,
সাবেক কমিশনার ডালিয়া বেগম,
ইউপি সদস্য ফাহিমা বেগম,
নার্গিস আকতার,
স্পর্শিয়া সরমি,
সাবেক ইউপি সদস্য রীনা বেগম প্রমুখ।

প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল খান বলেন,
“আমাদের গৌরবময় রাজনীতির অধিকারী বেগম জিয়া বিশ্বমঞ্চে বিএনপিকে মর্যাদার আসনে পৌঁছে দিয়েছেন।”
তিনি মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিদায় নিলেও তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে।

তিনি ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।