ভারতীয় ইস্কফসহ একজন আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

সারোয়ার নেওয়াজ শামীম

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অভিযানে অভিনব কায়দায় বাইকের ভেতরে লুকিয়ে পরিবহনকালে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ +( ০১) ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম মোঃজুয়েল মিয়া পিতা মোঃ ছুবুর মিয়া গ্রাম একতারপুর, পোঃ  তেলিয়াপাড়া, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।
বি জি বি জানায় জব্দকৃত সিরাপের সিজার মূল্য ৩ লক্ষ ৯৩ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র একটি টহলদল ২৯ নভেম্বর ২০২৫ তারিখে সীমান্তের শূন্য লাইন হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উরিষ্যা লাইন নামক এলাকায় আনুমানিক (৬-৩০ ঘটিকায়) নিয়মিত টহল পরিচালনার সময় সন্দেহজনকভাবে দুইটি মোটরসাইকেল দেখে সিগন্যাল দিলে দুই-জন আরোহী  মোটরসাইকেল দুইটি ফেলে চা বাগানের মধ্যে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি’র টহল দল ধাওয়া করে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।  তাদের ফেলে যাওয়া বাইক দুইটি তল্লাশি করে অভিনব কায়দায় বাইকের বডির ভিতরে এবং আসনের নিচে লুকানো অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ২টি এ্যাপাচি মটর সাইকেল আটক করে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তূতি চলছে।