নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় “আদর্শনগর সাধারণ পাঠাগার ” এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

মোঃমিনারুল ইসলাম 

 

গতকাল ২৯-১১-২০২৫ ইং রোজ শনিবার “আদর্শনগর সাধারণ পাঠাগার” এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের  মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়। উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে  সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য ০১-০১-২০২৬ ইং তারিখ থেকে ৩১-১২-২০২৮ইং তারিখ মেয়াদে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব রাশেদুল হাসান (রাসেল),সহকারী শিক্ষক,হাটনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহ-সভাপতি জনাব রফিকুল ইসলাম, সহ-সভাপতি জনাব মোঃ জিয়াউর রহমান, সহ-সভাপতি জনাব রাসেল আজিজ চৌধুরী।

সাধারণ সম্পাদক জনাব ফয়সল আহমেদ, পরিসংখ্যান তদন্তকারী। সহ-সাধারণ সম্পাদক জনাব মাসুদুল ইসলাম, সহকারী শিক্ষক,কুলপতাক সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহ সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান (ডালিম),সহকারী শিক্ষক, পাইলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহ সাধারণ সম্পাদক জনাব কিশলয় খান সরকার, সহকারী শিক্ষক শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আল- আমিন, প্রভাষক, আটপাড়া ডিগ্রী কলেজ।সহ সাংগঠনিক সম্পাদক  বিশিষ্ট ব্যবসায়ী জনাব মেহেদী হাসান (তামিম)।
কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মিনারুল ইসলাম,প্রভাষক শহীদ স্মৃতি মহাবিদ্যালয়,সহ-কোষাধ্যক্ষ জনাব সাফায়েত উল্লাহ মিঠু,অর্থ বিষয়ক সম্পাদক জনাব রোজেল মিয়া,সহকারী শিক্ষক। সহ অর্থ বিষয়ক সম্পাদক জনাব শিহাব উদ্দিন,সহকারী শিক্ষক, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাহিত্য ও সাংস্কৃতিক  বিষয়ক সম্পাদক জনাব মিজানুর রহমান, সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব মোস্তাক আহমেদ, পাঠাগার বিষয়ক সম্পাদক জনাব শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক,সহ- পাঠাগার বিষয়ক সম্পাদক জনাব জুলহাস মিয়া।
দপ্তর সম্পাদক জনাব রোপন সরকার, সহকারী শিক্ষক, বিরামপুর উচ্চ বিদ্যালয়। সহ দপ্তর সম্পাদক জনাব রাজীব চক্রবর্তী, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব সুকান্ত সরকার, সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব সিয়ামুন ইসলাম রূপক।
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব নিজামুল আজাদ লিয়ন, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মোশারফ হোসেন চঞ্চল, প্রচার সম্পাদ জনাব সুমন মিয়া, সহ প্রচার সম্পাদক জনাব নয়ন মিয়া,মহিলা বিষয়ক সম্পাদক জনাব মৌসুমী আকন্দ, সহকারী শিক্ষক। সহ মহিলা বিষয়ক সম্পাদক জনাব চম্পা রানী সরকার, প্রভাষক,শহীদ স্মৃতি মহাবিদ্যালয়,শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব রাসেল তালুকদার।
রনি খান সরকার, সম্মানিত সদস্য, সুজন মন্ডল, সম্মানিত সদস্য, শামসুর রহমান চৌধুরী, সম্মানিত সদস্য, রুবেল সরকার, সম্মানিত সদস্য।
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন,শুভাকাঙ্ক্ষী,  সাধারণ সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন তাদের প্রতি সভাপতি মহোদয় কৃতজ্ঞতা প্রকাশ করে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছেন।