ওসমানীনগরে পর্তুগাল প্রবাসী আনোয়ার আহমদকে অনলাইন প্রেসক্লাবের সংবর্ধনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

 শরীফ আহমদ চৌধুরী 

সিলেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে পর্তুগাল প্রবাসী শেখ মোহাম্মদ আনোয়ার আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীর স্থানীয় উন্নয়ন ও সামাজিক দায়িত্ব নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র  সহ-সভাপতি শরীফ আহমেদ চৌধুরী। পরিচালনা করেন দপ্তর সম্পাদক ইব্রাহিম খান ইমন।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মালিক, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, তথ্য প্রযুক্তি সম্পাদক ফজলু মিয়া, ওসমানীনগর থানা ডিএসবি ইনচার্জ আবু জাফর এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গোয়ালা বাজার জোন প্রধান আব্দুল মমিন প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের শক্তি ও গর্ব। তাদের ত্যাগ, শ্রম ও অবদান দেশ এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী শেখ মোহাম্মদ আনোয়ার আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের শেষদিকে তাঁর সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং আগামীর সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।