জমি সংক্রান্ত বিরোধে জুলাই আন্দোলনকারী ও সাংবাদিক এবং রাজনৈতিক নেতা ওপর নৃশংস হামলা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫ নাটোরের লালপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক মর্মান্তিক হামলার শিকার হয়েছেন মোঃ শাহ জালাল (৪২) নামের একজন ব্যক্তি, যিনি জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী (নন-গেজেটেড তালিকাভুক্ত)। গত ১৯ নভেম্বর, ২০২৫ তারিখে সংঘটিত এই হামলায় তাঁর বাম হাতের হাড় ভেঙে গেছে এবং মাথায় গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মূল ঘটনা ও আঘাতের বিবরণ: লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শাহ জালালের সাথে তার বিবাদীগণের গত চার বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৯/১১/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১:০০ টার সময় বিবাদীগণ পূর্বপরিকল্পিতভাবে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে লোহার হাসুয়া, আগ্নেয়াস্ত্রের বাট, লোহার রড ও লাঠি নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। শাহ জালাল গালিগালাজ করতে নিষেধ করলে ১নং বিবাদী তার হাতে থাকা আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে সরাসরি তাঁর মাথায় আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর অন্যান্য বিবাদীগণ এলোপাথাড়ি মারপিট করলে: তাঁর বাম হাতের হাড় ভেঙে যায়। ডান হাতের বৃদ্ধাঙ্গুলির মাংসপেশি কেটে ঝুলে যায় (গুরুতর সেলাই প্রয়োজন)। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কালশিরা ও ফোলা জখম হয়। বর্তমান অবস্থা ও দাবি: শাহ জালালের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সাক্ষীদের সহায়তায় তাঁকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলার শিকার শাহ জালাল গত ১৯ নভেম্বর থেকে পুরুষ ওয়ার্ডের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন এবং তাঁর একাধিক অস্ত্রোপচার ও দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। আহত শাহ জালাল একজন আন্দোলনকারী হলেও বর্তমানে তিনি চরম আর্থিক সংকটে দিনযাপন করছেন এবং তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। জাতীয় চিরমুক্তি পার্টি (এনইএলপি)-এর কর্মী হিসেবে এবং একজন সাধারণ নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিবাদে, আমরা সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিম্নোক্ত দাবি জানাচ্ছি: লালপুর থানায় দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অবিলম্বে ও দ্রুততম সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আহত শাহ জালালের চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা হোক। আমরা আশা করি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নৃশংস হামলার ঘটনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে। যোগাযোগ ও অনুসন্ধানের জন্য: আহত: মোঃ শাহ জালাল আহবায়ক, জাতীয় চিরমুক্তি পার্টি (এনইএলপি) মোবাইল: ০১৬১৫-৮৩৮০৩৭ ঠিকানা: শিবপুর খাঁ পাড়া, লালপুর, নাটোর। ভর্তির স্থান: লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পুরুষ ওয়ার্ড, বেড নং ১০) SHARES সারা বাংলা বিষয়: