নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

মোঃ রিয়াজুল সোহাগ, 


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর দোয়া  মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শাহজাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন—ড. মুহাম্মদ ইসমাইল, উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ড. হানিফ মুরাদ, ট্রেজারার, নোবিপ্রবি হারুনুর রশীদ আজাদ, সদস্য সচিব, নোয়াখালী জেলা বিএনপি, এডভোকেট আবদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা বিএনপি

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরাও অংশ নেন। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দীর্ঘ সুস্থ জীবনের জন্য বিশেষ মোনাজাত করেন।