সোনাইমুড়ীতে তরুণীর মরদেহ উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫ মোঃ হানিফ ।। নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। গতকাল রোববার দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই দিন সকালে উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বজরা গ্রামের জহির উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রিয়া বজরা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রিয়া ২০২৩ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। এরপর আর কলেজে ভর্তি হয়নি। বাড়িতে থেকে সেলাইয়ের কাজ করত। প্রতিদিনের মতো শনিবার রাতে নিজের কক্ষে ঘুমিয়ে যায়। সকালে তার মা তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে সকাল ১০টার দিকে তার কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা রিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ ব্যাপারে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে রিয়ার পরিবার আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: