ড. রফিকুল ইসলাম হিলালীর পক্ষে বিএনপির মনোনয়ন ফরম ক্রয়/সংগ্রহ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫
কোহিনূর আলম 
নেত্রকোণা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালীর পক্ষে  আনুষ্ঠানিকভাবে বিএনপির ধানের শীষ প্রতীকের  মনোনয়ন মনোনয়ন ফরম ক্রয়/ সংগ্রহ করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের কাছ থেকে এ মনোনয়নপত্র ক্রয়/সংগ্রহ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ ।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক নিজ ফেইসবুক আইডিতে লেখেন,
“‎আলহামদুলিল্লাহ্
‎Rafiqul Islam Hilaly ভাইয়ের এঁর পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ,,,
‎‎আজ বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা- ০৩ (কেন্দুয়া-আটপাড়া) বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালী ভাইয়ের –এর পক্ষে আনুষ্ঠানিকভাবে সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মো:  রিফাতুল ইসলাম এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।”