কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তাসভীর-উল ইসলাম চূড়ান্ত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-০৩ (উলিপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের প্রার্থী হিসেবে জননেতা তাসভীর-উল ইসলাম, চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত আনুষ্ঠানিক মনোনয়নপত্রের মাধ্যমে তাঁর প্রার্থিতা নিশ্চিত করা হয়। রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র প্রদান করা হয়।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তাসভীর-উল ইসলাম বলেন,“উলিপুরের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। দলীয় নেতৃত্ব ও উলিপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।”

এদিকে তাঁর চূড়ান্ত মনোনয়ন ঘোষণার খবরে উলিপুর উপজেলা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, জননেতা তাসভীর-উল ইসলামের নেতৃত্বে কুড়িগ্রাম-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।