চৌহালীতে আওয়ামী লীগের নেতার কান্ড : চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪ হাফিজ মোহাম্মদ হক।। যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ওসমান (৫৯) চুরি করতে গিয়ে দুই সহযোগী সহ জনতার হাতে আটক হয়েছে। গত ২ ডিসেম্বর সোমবার রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের পঁচা সারটিয়া গ্রামের আব্দুর রহমানের বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়। তার দুই সহযোগী হলো, একই ইউনিয়নের বিনানুই গ্রামের বিএনপির সমর্থক সরবেল মিয়ার ছেলে আসাদ মিয়া (২০) ও ভারাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল কাদেরের ভাই মোহাম্মদ আলী (৬০)।প্রত্যক্ষদর্শীরা জানায়, এরা ৩ জন ওই দিন গভীর রাতে আব্দুর রহমানের বাড়িতে মোটরসাইকেল যোগে চুরি করতে আসে। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের হাতেনাতে আটক করে গণ পিটুনি দেয়। এরপর ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে নাগরপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, ওই দিন রাতে চুরির উদ্দেশ্যে আব্দুর রহমানের বাড়ির কেচি গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশের চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের হাতে নাতে আটক করে। এ ঘটনায় নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ওসমানের নামে নাগরপুর, মির্জাপুর ও চৌহালী থানায় আগের চুরি ও ডাকাতির আরও ১৩ টি মামলা রয়েছে। প্রসঙ্গ: গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আ’,লীগের সাবেক নেতা চুরি ডাকাতি শুরু করে। SHARES সারা বাংলা বিষয়: