শিবগঞ্জে সার ক্রয় করতে কৃষকের ভোগান্তি, সার পাচ্ছে না কৃষক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫ শহিদুল ইসলাম।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩নং দাইপুখুরিয়া ইউনিয়নের, আমিন এন্ড ব্রাদার্স, গোলাপ বাজারে বিসি আইসিসি ডিলারের দোকানে সার ক্রয় করতে এসে ভোগান্তিতে পড়েছেন এলাকার কৃষকরা। গত বৃহস্পতিবার রাতে, আমিন এন্ড ব্রাদার্সের গুদামে এক ট্রাক, বি এ ডি সি সারের গাড়ি আনলোডের খবর পেয়ে। ১২/০৯/২০২৫ইং রোজ শুক্রবার সকাল ৭ টা থেকে আমিন এন্ড ব্রাদার্স সারের দোকানে, সার ক্রয় করতে প্রায় শতাধিক কৃষকের আগমন ঘটে। অল্প কিছু সংখ্যক কৃষকের কাছে, সার বিক্রি করে দোকান বন্ধ করতে গিয়ে কৃষকের তোপের মুখে পড়েন, আমিন এন্ড ব্রাদার্সের বর্তমান প্রোপাইটর মাসুম। এ নিয়ে কৃষকের মাঝে উত্তেজনা বিরাজ করতে দেখা গিয়াছে। এলাকার কৃষকদের অভিযোগ সার দিচ্ছে না, অথচ ভোররাতে ভ্যান গাড়িতে করে, সার বিক্রয় করছে রিটেলার দোকানদারের কাছে।এ বিষয়ে শিবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তার মোঃ নয়ন মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বার বার ফোন দিয়েও ফোন রিসিভ করেননি। সার বিতরণে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সঠিকভাবে মনিটরিং করার জন্য ঊর্ধ্বতন কৃষি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। SHARES সারা বাংলা বিষয়: