নাসিরনগরে রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫ আশিকুর রহমান চৌধুরী পনি।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাতের আঁধারে ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে বারোটার দিকে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্ৰামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহমান মিয়া (২৮) নাসিরনগর উপজেলার আতুকোড়া গ্ৰামের শফিক মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রহমান মিয়া একজন চা ব্যবসায়ী। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিল সে, স্ত্রীকে রাতের খাবার রেডি করতে বলে এবং সে ঘরের বাহিরে টয়লেটে যায়। অনুমান ৫-৭ মিনিট পর তার স্ত্রী হাউ-মাউ চিৎকার শুনে ভিকটিমের চাচাতো ভাই, বাবা-মা সহ আশেপাশের লোকজন বাড়ির পাশে রাস্তায় এসে তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়, পরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যাকান্ডের বিষয় নিশ্চিত করে নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা তানভির আহমেদ বলেন, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: