ব্রাহ্মণবাড়িয়ার কুখ্যাত টিকিট কালোবাজারি আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫
মুন্তাসির রেজা ।।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কুখ্যাত টিকিট কালোবাজারি ও ২৬ মামলার পলাতক আসামি আব্দুল হাকিম (৪৭) কে আটক করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। গতকাল (সোমবার) রাতে রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।রেলওয়ে পুলিশ জানায়, আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে প্রতারণা, চুরি-ছিনতাইসহ মোট ২৬টি মামলা রয়েছে। এ ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ে সে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিমকে গ্রেপ্তারের খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। যাত্রীরা মনে করছেন, এ ধরনের অভিযান নিয়মিত চালালে টিকিট কালোবাজারির দৌরাত্ম্য অনেকটা কমে আসবে।
গ্রেপ্তারকৃত হাকিমকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।