আমতলীতে স্ত্রী-সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করায়, স্বামীর ৬ মাসের কারাদন্ড! দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫ ফরিদ হোসেন।। বরগুনার আমতলীতে সালিসী পরিষদের অনুমতি ছাড়া পরবর্তী দ্বিতীয় বিয়ে করায় মো: জাকারিয়া হোসেন নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আমতলী সিনিয়র জুডিয়িাল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক। গত০৫ নভেম্বর বুধবার আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞবিচারক ইফতি হাসান ইমরান এই কারাদন্ডাদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চসহকারী মো: আবু বকর জানান, আসামীর স্ত্রী সিথি আক্তার ১ সন্তান ওতার গর্ভে আরেক সন্তান থাকাবস্থায় তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেন। নিরুপায় হয়ে সিথি আক্তার তার স্বামীর বিরুদ্ধে সালিসী পরিষদের অনুমতি ছাড়া আবার বিয়ে করায় মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ এর ৬(৪)(বি) ধারায় অভিযোগ এনে আদালতে মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করার আদেশ দেন। SHARES সারা বাংলা বিষয়: