ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫ মোঃ হানিফ ।। গতকাল (৮ নভেম্বর) শনিবার ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী গার্লস উচ্চ বিদ্যালয় ও সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে একই সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘন্টা ব্যাপি পরীক্ষায় চাটখিল ও সোনাইমুড়ী দুই উপজেলার স্কুল ও মাদ্রাসার ৮ম শ্রেণীর ১হাজার ১শত ৫০জন শিক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সময়ে ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম কাউসার সহ পরিক্ষার দায়িত্ব প্রাপ্ত শিক্ষক, সাংবাদিক, সেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। এই ফাউন্ডেশন বিগত ২০২২ সাল থেকে প্রতি বছর বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। SHARES সারা বাংলা বিষয়: