বোয়ালমারীতে বিএনপির সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক আইনে দুই গ্রুপের পৃথক ২ মামলা, আসামি ৮৭৬ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫ আব্দুল্লাহ আল মামুন রনী।। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় দুই পক্ষেরই নামেই শনিবার (৮ নভেম্বর) রাতে বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। ২ মামলায় আসামি করা হয়েছে ৮৭৬ জন। মামলার কোন আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার নাই। গত ৭ নভেম্বর বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলামের গ্রুপ ও বোয়ালমারী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতি, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোটরসাইকেল ভাঙচুর, অগ্নি সংযোগ, বিএনপির অফিস ভাঙচুর, মারধরের ঘটনা ঘটে। এই সকল ঘটনায় খন্দকার নাসিরুল ইসলামের গ্রুপের বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম বাদী হয়ে শামসুদ্দিন ঝুনু মিয়াকে প্রধান করে, জনতা পার্টির ১নং উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফরকে ২ নং এবং যুদধাঅপরাধী মামলার আসামী মাওলানা আবুল কালাম আজাদ বাচচু সহ ৩৮ জনের নাম উল্লেখ পূর্বক ও অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামী করে মামলা করেছেন। অপরদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন ঝুনু মিয়া গ্রুপের সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু বাদী হয়ে খন্দকার নাসিরুল ইসলামকে ১ নম্বর আসামি করে ১৮৮ জনের নাম উল্লেখ পূর্বক ২০০/২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। পৃথক দুটি মামলাযই শনিবার রাতে নথিভুক্ত করা হয়। থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নি সংযোগের ঘটনায় দুই পক্ষের বিরুদ্ধেই পৃথক দুটি বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার নেই। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। SHARES সারা বাংলা বিষয়: