কেন্দুয়ায় সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫ কোহিনূর আলম।। সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তাসহ গতকাল (৮ নভেম্বর) শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ঐক্যবদ্ধভাবে নেত্রকোণার কেন্দুয়ায়ও রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা । রোববার (৯ নভেম্বর) সকাল থেকে কেন্দুয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে এ সব তথ্য নিশ্চিত হওয়া গেছে ।এছাড়াও একই সঙ্গে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া দিয়েছেন । জানা গেছে, গতকাল শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদের ঘোষণার পর এ কর্মবিরতি পালন করছেন তারা । যেমন-ব্যক্তিগত ফেইসবুক আইডিতে রিদওয়ান রহমান লেখেন, পূর্ণ দিবস কর্ম বিরতি চলমান । ৩ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত (শিবপুর স.প্রা.বি.)। আল্লামা ইকবাল ছবিসহ লেখেন, বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্ম বিরতি চলছে । তাহমিনা হায়দার হীরা কর্মবিরতির ছবিসহ লেখেন, সাগুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় । ইশরাত নূর শিলা লেখেন, চলছে কর্মবিরতি, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দুয়া, নেত্রকোণা । SHARES সারা বাংলা বিষয়: