গুরুদাসপুরে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আজিজের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫
এস এম পারভেজ তালুকদার।।
নাটোরের গুরুদাসপুর উপজেলা গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের বিএনপির এমপি প্রার্থী আব্দুল আজিজ।  উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজারে এমপির প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
  এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহবায়ক গুরুদাসপুর উপজেলা শাখা, মোহাম্মদ আলী,  সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বি এন পি, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহবায়ক, গুরুদাসপুর পৌর বি এন পি,মোঃ সোহাগ হোসেন, সাবেক সহ সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বি এন পি,  মোঃ দুরাপ আলী সরকার, সবেক সভাপতি, খুবজীপুর ইউনিয়ন বি এন পি, মোঃ হারুন সরদার, সদস্য , নির্বাচন পরিচালনা কমিটির গুরুদাসপুর পৌর শাখা, মোঃশরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, সহ প্রমুখ, নেতাকর্মী উপস্থিত ছিলেন।  উক্ত   সভায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের  মধ্যে  রাজনৈতিক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন  গুরুদাসপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি, মোঃ রাশিদুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি  গুরুদাসপুর উপজেলা, মোঃ মিজানুর রহমান মিজান, মোহনা টিভি, ও দৈনিক কালবেলা প্রতিনিধি, গুরুদাসপুর উপজেলা,এবং  সাধারণ সম্পাদক, গুরুদাসপুর কেন্দ্রীয় প্রেসক্লাব, মোঃ দিলমাহমুদ, দৈনিক যুগান্তর,  গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি সহ প্রমুখ,গণমাধ্যম কর্মী  উপস্থিত ছিলেন।
 বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বি এন পির, নাটোর জেলা বি এন পি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ও নাটোর ৪ আসনের  মনোনীত প্রার্থী  আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ বলেন।  রাজনৈতিক অতীত অবদান ও নির্বাচনী এলাকা নিয়ে আপনাদের কলমের লিখনির  মধ্যে দিয়ে একটি জাতি ও জনগনের উজ্জ্বল  ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করাই আমার লক্ষ্য। তাই আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুদাসপুর ও বড়াইগ্রামের মানুষের মাঝে  আমার রাজনৈতিক ও সামাজিক কল্যাণমূলক  কাজ গুলো    তুলে ধরবেন বলে আমি আশা করছি। আপনাদের সহযোগীতা এবং   সত্যনিষ্ঠ  লিখনির মাধ্যমে  জনগনের কাছে  আমার কর্মকাণ্ড এবং জনগনকে নিয়ে আমার চিন্তা  এগুলো পৌঁছে দিবেন।  এমপি প্রার্থী আব্দুল আজিজ। পরে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।  এসময় গুরুদাসপুর  উপজেলার ৪০ জন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।#