ভাঙ্গায় বক্স-বাজনা কেন্দ্র করে চাচা–ভাতিজা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ: আহত ১৬

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

মোঃ রিপন শেখ।।

১৬ নভেম্বর ২০২৫ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের সিংগারিয়া গ্রামে বক্স বাজানোকে কেন্দ্র করে চাচা–ভাতিজা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। দুই পক্ষের সহিদুল মাতুব্বর ও বাশার মাতুব্বর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর রাতে একই গ্রামে বাবলু মোল্লা ও ফরিদ শেখের বাড়িতে মুসলিমি অনুষ্ঠান চলছিল। তখন বক্স বাজনা নিয়ে দুই পক্ষের মধ্যে মৌখিক বিরোধ সৃষ্টি হয়।অভিযোগ পেয়ে পুলিশ  বাবলু মাতুব্বরের বাড়িতে গিয়ে বক্স বাজানো বন্ধ করলেও, ফরিদ শেখের বাড়িতে বাজনা চলতে থাকায় দুই পক্ষের মধ্যে  উত্তেজনা আরও বেড়ে যায়।

এলাকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, ১৬ নভেম্বর ভোরে সহিদুল মাতুব্বর ও বাশার মাতুব্বরের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ১ঘণ্টার সংঘর্ষে অন্তত ১৬জন আহত হন। আহতদের মধ্যে হলেন,

জমির মোল্লা (৬০)জাফর শেখ (৫৫)সুমন শেখ (৩০)

রাকিব মোল্লা (১৯)মিরাজ মোল্লা (২০)শওকত মোল্লা (৪৫)লিওন মোল্লা (২০)রুবেল মোল্লা (৩২)বাবুল খান (২৪)লিটুন মোল্লা (৫০)মো. মাতুব্বর (৭)
শেখ শাহজামান (৫৫)

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এবংআহত আশঙ্কাজনক অবস্থায় হওয়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় আরো সূত্রে জানা যায় , শুধু বক্স বাজনা নয়, কালু মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের চলমান জমি–সংক্রান্ত বিরোধও সংঘর্ষের মূল কারণ। দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষের মধ্যে রয়েছেঃ।
ভাঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন জানিয়েছে, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।