ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫ তারেক মাহমুূদ জয়।। খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও টিও লাইসেন্স প্রদানের দাবিতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা মোড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খুচরা সার বিক্রেতারা ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। এতে সংগঠনের সদস্য শামীম আহম্মেদ চাঁদ, নয়ন হোসেন, মনির হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতাদের বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের প্রায় ৪৪ হাজার ব্যবসায়ী, তাদের পরিবার এবং ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রজ্ঞাপনটি বাতিলের দাবি জানান তারা। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষি সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা। SHARES সারা বাংলা বিষয়: