ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশাল মিছিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

মো:সোহেল রানা।।

 

ঠাকুরগাঁও শহরের বিআরটিসি কাউন্টার এলাকায় গতকাল সোমবার রাতে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাতের নির্জন সড়ক দিয়ে হঠাৎই এই মিছিল বের হয়।

মিছিলটি প্রায় ১ মিনিট ৩১ সেকেন্ড স্থায়ী ছিল। জেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির নেতা ওসমান গনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, মুখোশধারী ৯ থেকে ১০ জন যুবক হাতে মশাল নিয়ে স্লোগান দিতে দিতে অন্ধকার রাস্তায় এগিয়ে যাচ্ছে।

এ ঘটনায় জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।