ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী (সাবেক এমপি)মো:মোশারফ হোসে এর কর্মী সভা জনসমুদ্রের রূপ নেয় দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫ মোঃ আবু সাঈদ।।। ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার কর্মী সভা জনসমুদ্রের রূপ নেয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিজয় করার লক্ষ্যে কাহালু পৌরসভা ও কাহালু সদর ইউনিয়নের যৌথ আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।এর সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ আনিছুর রহমান আনিছ, নেতাকর্মী সঙ্গে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী (সাবেক এমপি)মো:মোশারফ হোসেন। এসময় যুবনেতা এসে এম রুবেল এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কাহালু পাইলট উচ্চ বিদ্যালয়ে একত্রিত হয় পরে তার নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে পাইলট স্কুল মাঠ থেকে বের হয়ে কাহালু বাজার হয়ে পৌরসভা মঞ্চ এ আসে। এবং আলোচনা শেষে কর্মী সভার সমাপ্তি ঘোষণা করেন। SHARES সারা বাংলা বিষয়: