নাটোরের গুরুদাসপুর পৌরসভার নতুন চারতলা পৌরভবন উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫ প্রতিনিধি এস এম পারভেজ তালুকদার নাটোরের গুরুদাসপুর পৌরসভার নতুন চারতলা পৌরভবন এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকাল ৪ টার দিকে নতুন পৌরভবনের উদ্বোধন করেন পৌরপ্রশাসক ইউএনও ফাহমিদা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সামিউল ইসলাম, প্রকৌশলী কর্মকর্তা মিলন মিয়া, গুরুদাসপুর পৌর নির্বাহী কর্মকর্তা, মোঃ হাসান আলী এস এম আলমাস,গুরুদাসপুর স্বাস্থ্য কর্মকর্তা, মোঃ সেলিম আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ জোনাব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম,প্রাণিসম্পদ কর্মকর্তা রোকরুজ্জামান, মৎস্য কর্মকর্তা রতন শাহা, সহ এলাকার রাজনৈতিক ও গণমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে,নতুন পৌরভবনের নির্মাণ ব্যয় হয়েছে প্রায় দের কোটি টাকা। SHARES সারা বাংলা বিষয়: