নাটোরের গুরুদাসপুরে সরকারি খাদ্য গুদামে আমন ধান- চাউল সংগ্রহ শুরু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫ এস এম পারভেজ তালুকদার, নাটোরের গুরুদাসপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে আমন ধান-চাউল সংগ্রহ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১১ টার দিকে ধান- চাউল সংগ্রহের উদ্বোধন করেন ইউএনও ফাহমিদা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা একেএম সামিউল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাওছারুল আলম,খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, চুক্তিভুক্ত ২৩ টি চালকল ও অটোমেটিক রাইস মিল থেকে প্রতি কেজি ৩৪ টাকা দরে ৭২ মেট্রিক টন ধান ও ৫০ টাকা দরে ১৩২৯ মেট্রিক টন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।# SHARES সারা বাংলা বিষয়: