একজন শিক্ষক, সাংবাদিক ও সংগঠক এম.আবদুল ওয়াদুদ ভূঞা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

কোহিনূর আলম ।।

এম.আবদুল ওয়াদুদ ভূঞা অত্যন্ত সুপরিচিত একটি নাম । তিনি একজন শিক্ষক, সাংবাদিক এবং সুদক্ষ সংগঠক । নেত্রকোণার কেন্দুয়ার মাসকা ইউনিয়নের জয়কা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম ।
মরহুম মৌলানা আব্দুর রউফ ভূঞা ও মরহুম জোবায়দা আক্তারের প্রথম সন্তান তিনি । ব্যক্তিগত জীবনে ২ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক ।
তিনি ১৯৯৩ সালে দাখিল, ১৯৯৭ সালে আলিম, ১৯৯৯ সালে ফাজিল ও ২০০২ সালে কুমিল্লা সুনাকান্দা আলিয়া মাদ্রাসা থেকে ফার্স্ট ক্লাস পেয়ে কামিল ডিগ্রি অর্জন করেন । পাশাপাশি তিনি কলেজ (সাধারণ শাখায়) থেকে এইচএসসি ও বিএ ডিগ্রি শেষ করার পর (১৯৯৬-‘৯৭ সেশনে) আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স (সম্মান) ভর্তি ও অধ্যয়ন করেন ।
২০০৫ সালে গন্ডা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন এবং ২০২৩ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ২০২৫ সালে উক্ত প্রতিষ্টানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ প্রাপ্ত হোন তিনি ।
মৌলানা আব্দুর রউফ ভূঞা কারিগরি ও কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের প্রতিষ্টাতা ও সভাপতি, দৈনিক ইনকিলাব পত্রিকার এক সময়ের জেলা সংবাদদাতা ও বর্তমানে উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করছেন এম.আবদুল ওয়াদুদ ভূঞা । এছাড়াও তিনি ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের পর পর দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন এবং সর্বশেষ গত ২৯ নভেম্বর কেন্দুয়া উপজেলা সমিতি, ময়মনসিংহ এর সভাপতি নির্বাচিত হোন তিনি ।
উল্লেখ্য তাঁর প্রয়াত পিতা মরহুম মৌলানা আব্দুর রউফ ভূঞাও ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তি । জীবিতকালে তিনি জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয় ও কেন্দুয়া আশরাফিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা এবং ভরাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দুয়া আশরাফিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব পালন করেন ।