কমল স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৩ হাজার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৬ দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফায় সর্বোচ্চ ৩ হাজার ৩২৩ টাকা পর্যন্ত কমিয়ে সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের ভরির দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। যা আজ সকাল ১০টায় কার্যকর করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হবে। SHARES সারা বাংলা বিষয়: