শিবচরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছেও ১১ মাসের শিশু আহত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪ আব্দুল গাফফার রাকিব ।। গতোকাল বুধবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা রেললাইনের শিবচর উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে ও গুরুতর আহত আয়শা একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।স্থানীয়রা জানায়, ১১ মাসের ভাগ্নি আয়শাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হয় খালা মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দ্যেশে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস-এর একটি যাত্রীবাহী ট্রেন দেখে মিথিলা মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিল। অসাবধানবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় যাত্রীবাহী মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলেই মারা যায় মিথিলা, গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের আয়শা। পরে ৪ হাতপা বিচ্ছিন্ন হওয়া শিশুকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর ঢাকা মেডিকেলে শিশুকে প্রেরণ করে চিকিৎসক। SHARES সারা বাংলা বিষয়: