বিজিবি’র কড়া প্রতিবাদের পর ফিরিয়ে দেয়া হলো বাংলাদেশী জেলেদের নৌকা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫
মোঃ আরিফুজ্জামান আরিফ।।  বিজিবি’র কড়া প্রতিবাদের পর ছিনিয়ে নেয়া বাংলাদেশী জেলেদের তিনটি নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ। রোববার বেলা ১১টার দিকে দু’দেশের সীমান্ত নদী কালিন্দির জিরো পয়েন্টে নৌকাগুলো বাংলাদেশী জেলেদের হাতে হস্তান্তর করা হয়। এর আগে গত শুক্রবার ও শনিবার বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দু’দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কালিন্দি নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুবক্কার ও বিএসএফ এর শমসেরনগর ক্যাম্প কমান্ডার আবু বক্কার উপস্থিত ছিলেন। বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার জানান তিনটি নৌকাসহ সেখানে থাকা জাল-দোড়া, বাজার সময়সহ যাবতীয় টাকা পয়সা ফেরত দিয়েছে বিএসএফ। এসময় উভয় প্রতিনিধি দল আন্তঃসীমানার মধ্যে  নিরাপত্তা নিশ্চিতসহ পরস্পরের প্রতি সৌহার্দ্যপুর্ন সম্পর্ক বজার রাখার প্রতিশ্রতি পুনব্যক্ত করেন।  উল্লেখ্য গত ১৫ এপ্রিল মঙ্গলবার বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বয়ারসিং এলাকায় মাছ শিকারে ব্যস্ত জেলেদের নৌকা ছিনিয়ে নেয়। এসময় নৌকা হারিয়ে টানা দু’দিন বনের মধ্য দিয়ে পায়ে হেঁটে শ্যামনগর উপজেলার টেংরাখালী, মানিকপুর ও শৈলখালী গ্রামের আট জেলে লোকারয়ে ফিরে আসে। বিষয়টি জানার পর বিজিবি’র পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে ঘটনাটি আপত্তি আকারে উপস্থাপন করা হয়। বিএসএফ এর হামলার শিকার জেলেরা হলো শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান, শাহাজান, ফরেজ গাজীর ছেলে শাহাদাৎ, শাহাজান, আতাউর, সৈয়দ গাজীর ছেলে আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুরমোহাম্মদ।