কুড়িগ্রামের নাগেশ্বরীতে পতিত রাস্তা উদ্ধার ও স্বেচ্ছায় সংস্কার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন নাগেশ্বরী পৌরসভার ৯ নং ওয়ার্ডে দীর্ঘ দিন থেকে পতিত প্রায় দুই কিলোমিটার রেকর্ডি রাস্তা উদ্ধার করেছে এলাকার জনগণ। সরেজমিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী পৌরসভার ৯নং ওয়ার্ডের নির্বাচনী কমিটির সভাপতি জনাব মোঃ নুর জামাল এর উদ্যোগে স্থানীয়দের সরাসরি সহযোগিতায় হারিয়ে যাওয়া এ রাস্তা উদ্ধার ও সংস্কারের কাজ আজ সমাপ্ত হয়। একই উপজেলার বেরবাড়ী ইউনিয়নের দক্ষিণ চিলমারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাবুরহাট বাজার থেকে কালিগঞ্জ বাজার যাওয়ার মূল রাস্তা সংলগ্ন ও তার মধ্যভাগ থেকে পশ্চিমে ডায়নার পাড় গ্রাম পর্যন্ত দেড় ফুট উঁচু ৮ ও ৯ ফুট প্রস্থ দুই কিলোমিটার দৈর্ঘ্য (প্রায়) রাস্তাটি সংস্কার করতে সময় লেগেছে ২২ দিন । এতে এলাকার ৮০ থেকে ৯০ জন ব্যক্তি স্বেচ্ছায় শ্রম দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে জনাব মোঃ নুর জামাল জানান, জমিতে পানি দেয়ার বাহানায় ক্যানেল কেটে রাস্তাটি প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়েছে। ফলে এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় । এলাকার জনগণের সহযোগিতা নিয়ে রাস্তাটি উদ্ধার ও সংস্কারের কাজ এ বছরের জন্য সমাপ্ত করলাম। এতে এলাকার জনগণের ভোগান্তি কমলো। যেহেতু সরকারি রাস্তা আমরা উদ্ধার করেছে সেহেতু স্থানীয় প্রশাসন বা প্রতিনিধির সাথে কথা বলে রাস্তাতে উন্নত করার জন্য আর আহ্বান জানাবো। কাজ শেষে রাস্তাটি পরিদর্শন করেন নাগেশ্বরী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জননেতা মাওলানা রফিকুল ইসলাম ও পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোঃ মকবুল হোসাইন। আরো উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড জামায়াতের সভাপতি পল্লী চিকিৎসক মোঃ আসাদুজ্জামান জাদু ও স্থানীয় নেতৃবৃন্দ। মকবুল হোসাইন।। SHARES সারা বাংলা বিষয়: