যৌথবাহিনির অভিযানে শ্যামলী পরিবহন সহ ৯ টি মামলা ও আটক ৩ টি গাড়ি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫ মোঃ ফরিদ খেজার।। বরগুনার আমতলীতে যৌথবাহিনীর অভিযানে ৯টি গাড়িতে বিভিন্ন পর্যায়ে মামলা দেয় ভ্রাম্যমান আদালত ও আমতলী ট্রাফিক বিভাগ। আমতলী ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়ক এলাকায় রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নৌবাহিনী ও পুলিশ (যৌথবাহিনী) চেক পোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে আমতলী সহকারী কমিশনার ভূমি ( এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো: আশরাফুল ইসলাম, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ মোঃ সাব্বির ইসলাম (বিএন) এর নেতৃত্বে শ্যামলী পরিবহনের রুট পারমিট না থাকায়, গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ৯ টি গাড়িতে আইনের বিভিন্ন ধারায় ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, আমতলী সহকারী কমিশনার ভূমি ( এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো:আশরাফুল ইসলাম, আমতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ সাব্বির আহমেদ (বিএন), আমতলী থানার এস আই জলিল, টিএসআই মোঃ কামাল হোসেন ,সার্জেন্ট মো: সাহাবুদ্দিন সহ নৌবাহিনীর সদস্য ও আমতলী থানা পুলিশ সদস্যরা। আমতলী সহকারী কমিশনার ভূমি ( এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো:আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ সাব্বির আহমেদ (বিএন), আমতলী থানা পুলিশ, ট্রাফিক বিভাগের সদস্যদের অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন পর্যায়ে তাদের মামলা ও নগদ জরিমানা করা হয়। এ সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেছি এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। SHARES সারা বাংলা বিষয়: