বগুড়া ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট এর কাহালু উপজেলা বনাম শাজাহানপুর উপজেলা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫ মোঃ আবু সাঈদ।। বগুড়া, ১৩ সেপ্টেম্বর ২০২৫:বগুড়ার ঐতিহ্যবাহী চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে বগুড়া ডিসি কাপ এক উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ, অনুষ্ঠিত হয়।যেখানে মুখোমুখি হয় কাহালু উপজেলা একাদশ ও শাজাহানপুর উপজেলা একাদশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে উঠে গোটা মাঠ ও আশেপাশের এলাকা। ম্যাচটি শুরু হয় বিকেল ৪টায়। শুরু থেকেই দুই দলের মধ্যে চলতে থাকে টানটান উত্তেজনা। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি কেউ। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে শাজাহানপুর একাদশের একটি চমৎকার গোল করে দলকে এগিয়ে নেয়। তবে গোল খাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কাহালু একাদশ। ৭৩তম মিনিটে কাহালুর পক্ষে মিডফিল্ডার একটি দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। শেষ মুহূর্ত পর্যন্ত দুই দল একে অপরের উপর চাপ সৃষ্টি করলেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। নির্দিষ্ট সময় শেষ সরাসরি ট্রাইবেকারে কাহালু উপজেলা হারে জায় এবং শাজাহানপুর উপজেলা জয় লাভ করে। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে। আয়োজক কমিটির পক্ষ থেকে দুই দলকেই সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত খেলায় কাহালু উপজেলা নিবার্হী অফিসার জনাব কাওছার হাবিব স্যার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলন। SHARES সারা বাংলা বিষয়: