কুষ্টিয়ায় মিরপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করল দুর্বৃত্তরা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫
আসাদুল ইসলাম।।
কুষ্টিয়ার মিরপুর পোড়াদহ স্বরূপদহ শ্রী শ্রী কালী মন্দিরে রাতের আঁধারে অস্থায়ী মন্দিরের প্রতিমা ভাঙলো দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
এ সময় প্রতিমা নির্মাণে দায়িত্বরত কারিগর মন্দিরের বাইরে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে দুটি মূর্তি, কার্তিকের হাত ও মাথা এবং স্বরস্বতীর হাত ভেঙে দিয়ে অন্ধকারেই পালিয়ে যায়। তবে বৃষ্টির মধ্যে বিদ্যুৎ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। ঘটনার পর কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি)  আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এবং মিরপুর নির্বাহী অফিসার নাজমুল ইসলাম।পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস এবং দোষীদের বিচারের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, ‘মন্দিরে কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ওই সময় আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এই সুযোগে কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে। টিনশেডে ঘেরা অস্থায়ী মন্দির। রাতে প্রতিনিয়ত মন্দির পাহাড়া দেওয়া হয়। লোডশেডিংয়ের সময় মন্দিরে গিয়ে দেখতে পাই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সামনে দুর্গাপূজা। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। আজ সোমবার থেকে রংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল।’মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি নিয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।