কেন্দুয়ায় মানব পাচারের সন্দেহে চীনা নাগরিকসহ আটক ২ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে বিয়ের ফাঁদে ফেলে ৩ নারীকে চীনে পাচারের সন্দেহে চীনা নাগরিকসহ ২ জনকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ । রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত শেষ রাতে পৌর সদরের সলফ কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়িতে থেকে আটক করা হয় তাদের ।জানা গেছে, রাত দশটার দিকে সলফ কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়িতে একটি প্রাইভেটকারে করে একজন চীনা নাগরিক, একজন কুড়িগ্রামের বাসিন্দা মো. ফরিদুল ইসলাম , স্থানীয় বাসিন্দা রুবেল মিয়ার গার্মেন্টসকর্মী কন্যা, তার খালাতো বোন এবং তার বান্ধবী জামালপুর জেলার এক কিশোরী কন্যা আসে । উদ্দেশ্য ছিলো, পরিবারের লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে তারা রাতেই ঢাকা চলে যাবে । পরে কয়েকদিনের মধ্যেই চীন চলে যাবে বলেও জানায় তারা। তখন চীনা নাগরিক লিওয়েইহাও এর সাথে রুবেল মিয়া কন্যার বিবাহ হয়েছে জানতে পেরে অনেকের সন্দেহ হয় । পরে কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেবের নেতৃত্বে একটি পুলিশ টিম ভোর রাত ৪টার দিকে ১টি প্রাইভেটকারসহ তাদেরকে কেন্দুয়া থানা হেফাজতে নিয়ে যায় । এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মানব পাচারের সন্দেহে একজন চীনা নাগরিকসহ বাংলাদেশী এক নাগরিককে আটক করা হয়েছে । জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে । SHARES সারা বাংলা বিষয়: