রামদেব শেখ খবির উদ্দিন মহাবিদ্যালয়ে নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫ মোঃ নুরুন্নবী মিয়া ।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় রামদেব শেখ খবির উদ্দিন মহাবিদ্যালয়ে আজ সোমবার ১৫ ই সেপ্টেম্বর সকাল ১০ঘটিকায় কলেজের হলরুমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন অত্র মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যবৃন্দ,শিক্ষক কর্মচারী ও অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ।গভর্নিং বডির সভাপতি এম এ গাফফার মোল্লার সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মওলানা মোঃ শফিকুল ইসলাম,আমীরে জামায়াত, ১নং বামনডাঙ্গা ইউনিয়ন শাখা।মোঃ রাশেদুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামায়েত ইসলামী, বামনডাঙ্গা ইউনিয়ন শাখা,মোঃ হারুন অর রশিদ, পরিচালক,হোপ এগ্রো লিমিটেড, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।মোঃ আঃ মতিন মিয়া, সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি, বামনডাঙ্গা। মোঃ আঃ খালেক, সহকারী শিক্ষক, জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ মোসলেম আলী বসুনীয়া, সহকারী শিক্ষক (অব) রামদেব বিএল উচ্চ বিদ্যালয়।মোঃ নুরুন্নবী মিয়া, অধ্যক্ষ, তন্ময় মডেল স্কুল এন্ড কলেজ,জামাল হাট।মোঃ শরিফুল ইসলাম শরিফ সাংগঠনিক সম্পাদক, বামনডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল,শ্রী স্বদেশ কুমার, সিনিয়র সহ সভাপতি,ইউনিয়ন ছাত্রদল।মোঃ লিমন, সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,রামদেব শেখ খবির উদ্দিন মহাবিদ্যালয়।সাধারণ সম্পদক মোঃ ছামিউল ইসলাম।ছাত্র নেতা মোঃ শ্রাবন সরকার। আরো বক্তব্য রাখেন অত্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক মনতেজার রহমান সখা,প্রভাষক জাহেদুুল ইসলাম জাহিদ সহ প্রমূখ।যুগ্মভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আবুল কালাম আজাদ ও জিয়াউর রহমান। পরে বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও রামদেব শেখ খবির উদ্দিন মহাবিদ্যালয়ের কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রি তুলে দেয়া হয়। SHARES সারা বাংলা বিষয়: