কলমাকান্দায় টিডব্লিউএ কমিটি গঠন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫ নাজমুলহুদা।। ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) কলমাকান্দা শাখার নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নির্বাচিতদের মধ্যে চেয়ারম্যান হয়েছেন মি. মুকুট স্নাল (বালুচড়া), জেনারেল সেক্রেটারি মি. সুজিত মানখিন (বালুচড়া) এবং কোষাধ্যক্ষ মি. হিরো হিউবার্ট নকরেক (বালুচড়া)। এছাড়া তিনজন ভাইস-চেয়ারম্যান, দুইজন জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক, প্রচার ও শিক্ষা–ক্রীড়া–সাংস্কৃতিক সম্পাদকসহ মোট ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সোমবার দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান মুকুট স্নাল গত ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে জানান, এই কমিটির মাধ্যমে আমরা উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও জোর দেব। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। SHARES সারা বাংলা বিষয়: