নাসিরনগরে অভিযান চালিয়ে ২০০ বস্তা সরকারি চাল জব্দ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫
আশিকুর রহমান চৌধুরী পনি।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশেষ অভিযান চালিয়ে দুই ব্যবসায়িকের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা খাদ্য বান্ধব ২০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।
সোমবার ( ১৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার গৌর মন্দির সংলগ্ন এলাকা থেকে মোতাহার মিয়া ও রহমত আলীর দোকানে  অভিযান  চালিয়ে খাদ্য বান্ধবের প্রায় ২০০ বস্তা চাল জব্দ করেছেন।
অভিযানে জব্দ করা চালের মধ্যে ১০০টি ৫০ কেজি ওজনের বস্তা, ১০০টি ২৫ কেজি ওজনের বস্তা এবং সেইসঙ্গে ১শত ৫০ খালি বস্তা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে। পলাতক রয়েছে দোকানের মালিক মোতাহার মিয়া।
আটককৃতরা হলেন নাসিরনগর উপজেলার আশুরাইল গ্ৰামের শাহ কামাল (৩৮) ও জুয়েল মিয়া (৪০) ।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, সরকারি চালগুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ের একটি কক্ষে জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।