ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

মোঃ রিপন শেখ ।।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী ব্রিজ এলাকায় আজ ভোররাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক পুরুষ (বয়স আনুমানিক ৪০) নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ১৬ সেপ্টেম্বর ভোর রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ভাঙ্গা-ঢাকা মহাসড়কের আতাদী ব্রিজের পশ্চিম ঢালে এই দুর্ঘটনা ঘটে। অজ্ঞাত একটি যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পথচারীরা ভাঙ্গা হাইওয়ে থানায় সংবাদ দিলে, হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করে। এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যানবাহন বা চালক সনাক্ত বা গ্রেফতার করা যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।