আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে শাহ নুর আমল স্যারের যোগদান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫ নুর মোহাম্মদ খান।। আটপাড়া উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন শাহানুর আমল স্যার। ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে আটপাড়ায় যোগদান করেন। এর আগে তিনি মদন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সততা, দক্ষতা এবং কর্মনিষ্ঠার কারণে তাঁকে পদোন্নতি দিয়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শাহ নুর আলম স্যার দায়িত্ব গ্রহণের পর আটপাড়ার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, সরকারি উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবামূলক কার্যক্রমসহ সরকারের বিভিন্ন নীতি ও নির্দেশনা বাস্তবায়নে সবাই তাঁকে সহযোগিতা করবেন। উপজেলা প্রশাসনের প্রাণকেন্দ্রে ইউএনও’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ইউএনও শুধু প্রশাসনিক কর্মকাণ্ডই নয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমাজকল্যাণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করেন। শাহ নুর আলম স্যার পূর্ববর্তী কর্মস্থলে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তাই আটপাড়ার মানুষ আশা করছেন তাঁর নেতৃত্বে উপজেলা প্রশাসন আরও গতিশীল হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড নতুন মাত্রা পাবে। শাহনুর আলম স্যার দায়িত্ব গ্রহণের পর বলেন—”আটপাড়ার জনসাধারণের কল্যাণে আমি সর্বদা সচেষ্ট থাকব। সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করার পাশাপাশি মানুষের সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করব।” স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। আটপাড়ার মানুষ বিশ্বাস করে, একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা আরও সমৃদ্ধ হবে। SHARES সারা বাংলা বিষয়: