ভাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫

মোঃ রিপন শেখ।।

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর পিয়াস শেখ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পরিত্যক্ত একটি টিনের ছাপড়া ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।ভাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের চন্ডিদাসদী গ্রামের আকরাম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াস শেখ গত ১৯ সেপ্টেম্বর সকাল প্রায় ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তাকে আর পাননি। সোমবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে পচাগলা অবস্থা লাশ দেখতে পায় এবং পরে স্থানীয়রা ভাঙ্গা থানা  পুলিশ কে সংবাদ দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয়রা আরো জানান ,পিয়াস মাদকসেবী ছিল এবং প্রায়ই ঘুমের ওষুধ ও অন্যান্য মাদক গ্রহণ করত।

ভাঙ্গা থানা অফিসার  ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।ঘটনাস্থলে বাঁশের ধর্ণায় একটি গামছা ঝুলন্ত অবস্থায় ও মৃতদেহের পাশে একটি প্লাস্টিকের চেয়ার পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিয়াস আত্মহত্যা করেছে।ফরিদপুর মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মরাদহটি পুরো শরীর পচে গিয়ে সাদা পোকায় ঢেকে গেছে বলে পুলিশ জানান।