শারদীয় দুর্গাপূজা–২০২৫ প্রস্তুতিমূলক সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫ নুর মোহাম্মদ খান ।।অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে আটপাড়া উপজেলা হল রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুর স্যার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী সাহেব, উপজেলা বিপ্লবী সাধারণ সম্পাদক রফিক ইসলাম রফিক, আটপাড়া থানা অফিসার ইন চার্জ আশারাফুল আলম। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকালে পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, যানবাহন চলাচল ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা প্রশাসন পূজামণ্ডপ কমিটি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তরিক সহযোগিতা প্রদানের আহ্বান জানান। সভার সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুর স্যার আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। SHARES সারা বাংলা বিষয়: