ওসমানীনগরে হুমায়ুন কবিরের সমর্থনে মতবিনিময় সভা সম্পন্ন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫
শরীফ আহমদ চৌধুরী ।।
আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 (২৬ সেপ্টেম্বর) শুক্রবার    রাত ৮.৩০ টায় ওসমানীনগর জাতীয়তাবাদী দল হুমায়ুন কবির সমর্থক ফোরামের উদ্যোগে উপজেলার সাদি পুর  ইউনিয়নের ২ নং ওয়াডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের  সহ-সভাপতি আব্দুল আজিজ,
বিএনপি নেতা ইয়াওর আলী ও কামাল আহমেদ  পারভেজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির  সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অবিভক্ত বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া।
সভায় বক্তারা বলেন  দেশনেত্রী  বেগম  খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে হবে। আগামী নির্বাচনে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র ও জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে। জনগণের আস্থা অর্জন করেই বিএনপি আগামীতে এদেশের দায়িত্ব নিতে চায়। এজন্য তৃণমূল নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে এবং জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে হবে।
সভায় আরও  অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বিএনপি নেতা ও গোয়ালাবাজার ইউনিয়ন এর সাবেক মেম্বার  সাইস্তা মিয়া,  আলাউর রহমান ইয়াওর,  জিল্লাদ গজনভী,  আলাউর রহমান শান্ত,  আফতাব আলী,  আব্দুল আলীম,  সমর আলী, শাহ জাহাঙ্গীর, মাহমুদ আলী, মিনার আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।